প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হাওলাদার বলেন, পুলিশের নিয়মিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার ভোরে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পেট্রলবোমা হামলার ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করেছে। মামলায় আসামি করা হয়েছে ১৩৩ জনকে। এসআই মিজানুর রহমান মামলা দুটি করেন।
মামলায় ৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৬০ জনকে।