সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বারৈয়ারঢালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নে শিশুপাড়া গ্রামে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের মাইক লাগানের সময় মোহাম্মদ দিদারুল ইসলাম (২৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি একই ইউনিয়নের মিরেরহাট এলাকার কামাল উদ্দীন প্রকাশ মিয়ার ছেলে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাইক লাগাতে গিয়ে তিনি নিহত হয়েছেন।