সীতাকুণ্ডে বোমা কারিগরসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিভিন্ন সময়ে নাশকতায় ব্যবহূত বোমার কারিগর মানিকসহ জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বোমার কারিগরকে গ্রেপ্তার করা হয়।
মো. মানিক (৩৭) ওই ইউনিয়নের বাকখালী গ্রামের আবুল বাশারের ছেলে। জামায়াতের দুই কর্মী হলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামের আনিসুল হকের ছেলে নজরুল ইসলাম (৩৪) ও মুরাদপুর ইউনিয়নের মৃত কামাল উদ্দীনের ছেলে নুরুল ইসলাম (৩৮)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন স্থানে ঘটতে থাকে গাড়ি ও পুলিশের ওপর হাতবোমা বিস্ফোরণ। ওই বোমাগুলো চাহিদামাফিক তৈরি করে দিতেন মানিক।