সীতাকুণ্ডে ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের মুরগির খামার ব্যবসায়ী বেলাল হোসেন গত শনিবার থেকে নিখোঁজ। গত শনিবার তাঁর স্ত্রী বিবি কুলছুমা সীতাকুণ্ড থানায় জিডি করেছেন।
বেলালের বাড়ি সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর ভূঁইয়াপাড়ায়। তাঁর স্ত্রী বিবি কুলছুমা বলেন, গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর স্বামী আর বাড়ি ফেরেননি। শনিবার বেলা ১১টা থেকে তাঁর স্বামীর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তাঁর স্বামীকে সর্বশেষ সীতাকুণ্ড বাজার এলাকায় দেখা গেছে।
বিবি কুলছুমা বলেন, সন্ত্রাসীরা তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছেন। ওই তারাই স্বামীকে অপহরণ করতে পারে বলে তিনি ধারণা করছেন।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, বেলালকে উদ্ধারের চেষ্টা চলছে।