সীতাকুণ্ডে মন্দির থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের দাশপাড়ায় গত বুধবার রাতে সার্বজনীন কালীমন্দিরে চুরি হয়েছে। এ সময় তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে সংঘবদ্ধ চোরের দল। স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ একদল চোর মন্দিরের মূল ফটকের তালা ভেঙে মূল্যবান তামা, পিতল, শঙ্খ, ঘণ্টা এবং দানবাক্সে এক বছরের জমানো টাকা চুরি করে। মন্দিরের অর্থ সম্পাদক সুজিত দাশ জানান, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য এক থেকে দেড় লাখ টাকা।