সীতাকুণ্ডে যানজট ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের অন্তত ২৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে গতকাল শুক্রবার বেলা একটা পর্যন্ত চলতে থাকা এ যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীসাধারণকে। ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগেছে দুই থেকে আড়াই ঘণ্টা।
যানজট সৃষ্টির বিষয়ে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ পরস্পরকে দায়ী করছে। হাইওয়ে পুলিশ বলছে, বড় দারোগাহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এলাকায় স্কেলের সরু দুটি লাইন খোলা রেখে মাঝের লাইন বন্ধ করে দেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ বলছে, রাস্তায় বেশ কয়েকটি গাড়ি নষ্ট হওয়ার পর হাইওয়ে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় যানজটের সৃষ্টি হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ ছাড়া রাতেই যানজট সৃষ্টি হওয়ায় অনেক চালক ঘুমিয়ে পড়ার কারণে তা আরও বেড়ে যায়।
হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের জলিল গেট, মাদামবিবিরহাট, বড় দারোগাহাট এলাকায় সংস্কারকাজ চলছে। এ তিনটি স্থানে প্রতিদিন সন্ধ্যার দিকে যানজট লেগে যায়। বৃহস্পতিবার গাড়ির অত্যধিক চাপ থাকায় রাত ১০টার দিকে যানজটের সৃষ্টি হয়।
এদিকে মহাসড়কের বিভিন্ন অংশে গাড়ি বিকল হওয়ায় এবং চালক ঘুমিয়ে পড়ায় যানজট তীব্রতর হয়। রাতভর চলতে থাকা যানজট সীতাকুণ্ডের দারোগাহাট এলাকা থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল পর্যন্ত ছাড়িয়ে যায়।
মাইক্রোবাসের যাত্রী রেজাউল করিম স্বপন বলেন, বার আউলিয়া থেকে কুমিরা পর্যন্ত ১০ মিনিটের পথ আসতে সময় লেগেছে দুই ঘণ্টা। গতকাল শুক্রবার দুপুর একটার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, কোনো রকম যোগাযোগ ছাড়া সড়ক ও জনপদ বিভাগ দারোগাহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এলাকায় মহাসড়কে প্রশস্ত অংশ বন্ধ করে দেয়।