সীতাকুণ্ডে যুবক নিহতের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে গত শুক্রবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে ওই গ্রামের সাহাব মিয়ার ছেলে সোহেল নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে অপর পক্ষের নয়জনকে আসামি করে একটি মামলা করেছেন।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, গত শুক্রবার গভীর রাতে নিহত সোহেলের স্ত্রী রুনা বাদী হয়ে হেলাল, দেলোয়ারসহ সুনির্দিষ্ট নয়জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় হেলাল ও দেলোয়ারকে আটক দেখানো হয়েছে।