সীতাকুণ্ডে যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড রেলস্টেশনের কাছে রিপন শীল (২০) নামে এক যুবককে কুপিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
আহত রিপন পৌর সদরের ভোলাগিরী আশ্রম এলাকার বাবুল শীলের ছেলে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। শিবির কর্মীর পায়ের রগ কর্তনের এক দিনের মাথায় আরেকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল।
আহত রিপনের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে পূজামন্দির পরিক্রমা শেষে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে ছিল রিপন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে পূজার্থীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।