সীতাকুণ্ডে যুবকের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকা থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার কদমরসুল এলাকার একটি জাহাজভাঙা কারখানার সামনে পলিথিনের বস্তাবন্দী অবস্থায় লাশটি দেখতে পেয়ে কারখানার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারণা, বেশ কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে বস্তাবন্দী করে সাগরে ফেলে দেয় দুর্বৃত্তরা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, গত ২০ দিনে উপজেলার চারটি স্থান থেকে চারটি লাশ উদ্ধার করা হয়।