সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সড়কের গোলচত্বর এলাকায় অজ্ঞাত যুবক (৩০)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সত্যরঞ্জন বলেন, গতকাল সকালে স্থানীয় লোকজন যুবকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তিনি গিয়ে লাশটি উদ্ধার করেন। অন্য কোনো স্থানে যুবকটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।