সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নেভি গেট এলাকার পাহাড়ের কাছ থেকে অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুবকটির গলায় ফাঁসের চিহ্ন আছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মেজবাহ উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে।