সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভুঁইয়ার রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পরে সীতাকুণ্ড থানা পুলিশের উপপরিদর্শক মাকছুদুর রহমান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। স্থানীয় লোকজন লাশটি শনাক্ত করতে পারেননি।
মাকছুদুর রহমান প্রথম আলোকে বলেন, যুবকটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটির মাথায় কোনো গাড়ির ধাক্কা লাগায় ঘটনাস্থলে তিনি নিহত হন। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে কীভাবে তিনি নিহত হয়েছেন। নিহত যুবকটির গায়ে একটি গেঞ্জি ও প্যান্ট ছিল।