সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন লালবেগ গ্রামের পাহাড়ের পাদদেশে লাশটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের জিনসের প্যান্ট ও চেক শার্ট।