সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলার ভাটেরখীল গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে। ওই যুবকের পরনে ছিল লুঙ্গি ও টি-শার্ট। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শাহ আলম বলেন, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের গোলপাহাড় এলাকায় ওই যুবককে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করা হয়।