সীতাকুণ্ডে যুবলীগের নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট সামাদারপাড়া এলাকায় মো. মামুন (২৮) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মামুন ছলিমপুর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া সন্ত্রাসীরা পাটকলের একজন কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বাড়বকুণ্ড মকবুলুল রহমান পাটকলের শ্রমিক কলোনি মসজিদে এশার নামাজ শেষে বাসায় ফিরছিলেন কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আহাদ হোসেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে কুপিয়ে জখম করে।