সীতাকুণ্ডে রাবার বাগানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার একটি রাবার বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরের এই অগ্নিকাণ্ডে প্রায় দুই হাজার গাছ পুড়ে গেছে বলে বাগান কর্তৃপক্ষ দাবি করেছে। বাগান প্রকল্পের ব্যবস্থাপক মফিজ উল্লাহ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাগানের দক্ষিণ প্রান্তে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০০ রাবার গাছসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় দুই হাজার গাছ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা দোলন আচার্য বলেন, পাহাড়ে আগুন লাগায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।