সীতাকুণ্ডে রেলস্টেশনে আগুনের ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলস্টেশনে আগুন দেওয়া ও বার আউলিয়ায় রেললাইন কেটে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় ৪০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আবদুল হামিদ জানান, গত সোমবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘তদন্ত শেষে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’