সীতাকুণ্ডে লুটতরাজ করেছে আ.লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বুধবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, ১৭ নভেম্বর রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আমিনুল ইসলামকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁর স্ত্রীর সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ (বুধবার) তাঁর লাশ পাওয়া গেছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এভাবে দলীয় স্বার্থে ব্যবহার করে দেশকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে আমিনুল ইসলাম হত্যার প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।