সীতাকুণ্ডে শফি হত্যা ১৫ দিনেও আসামিরা গ্রেপ্তারহয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আওয়ামী লীগের নেতা শফি হত্যাকাণ্ডের ১৫ দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে হত্যাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য শফির পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী আঞ্জুমানারা বেগম। গতকাল রোববার বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক গোলাম ফারুক ভূঁইয়া জানান, শফি হত্যার বিষয়টি তদন্তাধীন। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ১৭ মে সন্ধ্যায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শফিকে প্রকাশ্যে খুন করেছে সন্ত্রাসীরা।