সীতাকুণ্ডে শিক্ষকের বাসা থেকে কাজের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বাসা থেকে গতকাল শুক্রবার সকালে কাজের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহিনা আক্তার রুবি (১৪)।স্থানীয় সূত্র জানায়, শাহিনা মাসুদ হোসেন নামে ওই শিক্ষকের বাসায় প্রায় দেড় বছর ধরে কাজ করছিল। সর্বশেষ দুই মাস আগে সে তার মা-বাবাকে দেখতে বাড়বকুন্ডে গ্রামের বাড়িতে গিয়েছিল। কিন্তু আর ওই শিক্ষকের বাসায় ফিরতে চায়নি। গৃহকর্তার আচার-আচরণ ভালো নয় বলে সে তার মা-বাবা ও স্বজনদের জানিয়েছিল। পুলিশ সূত্র জানায়, মাসুদ হোসেনের দুই ছেলেকে পড়ানোর জন্য ওই বাসায় একজন গৃহশিক্ষক ছিলেন। শাহিনার সঙ্গে তাঁর এক ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল। গৃহকর্তা এ নিয়ে কাজের মেয়েকে বকাঝকা করায় সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।সীতাকুণ্ড থানা পুলিশের ওসি নূর মোহাম্মদ বলেন, ‘মেয়েটি দেখতে সুন্দরী ছিল। সে যে আত্মহত্যা করেছে এটা সত্য, কিন্তু কী কারণে আত্মহত্যা করেছে, সেটাই এখন দেখার বিষয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’শাহিনার চাচা মো. এসকান্দর বলেন, ‘গত রাতে সে আত্মহত্যা করেছে বলে আমরা জেনেছি। কিন্তু আজ শুক্রবার বিকেলে একজন লোক এসে শাহিনার অসুখের কথা বলে তার মা চেমনা খাতুনকে মাসুদ হোসেনের বাসায় নিয়ে যায়। সেখানে তাঁর কাছ থেকে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে একটি ঘরে আটকে রাখে।’