সীতাকুণ্ডে শিপইয়ার্ড থেকে মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় পিএইচ স্টিল নামের এক শিপইয়ার্ডের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে ইয়ার্ডের দারোয়ানদের বেঁধে ২৫-৩০ জন দুর্বৃত্ত এই লুটপাট চালায়। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।