সীতাকুণ্ডে শিপইয়ার্ড দখলের চেষ্টা, দুই পক্ষে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডের (পুরোনো জাহাজভাঙা প্রতিষ্ঠান) জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রহিম স্টিল ওই জায়গা তাদের বলে দাবি করেছে। তাদের দাবি, জায়গাটি খালি পড়ে থাকায় পাশের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানের মালিক ওই জায়গা দখলের চেষ্টা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম স্টিল মিলের মালিকানাধীন ইয়ার্ডটির কার্যক্রম তিন বছর ধরে বন্ধ। তবে ইয়ার্ডের তিন দিকে তারা শক্ত সীমানাপ্রাচীর দিয়ে রেখেছে।অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি ইয়ার্ডটি দখল করতে গতকাল মঙ্গলবার সকালে প্রায় ২০০ জন লোক নিয়ে নদীর দিক দিয়ে সেখানে উপস্থিত হন। তাঁরা প্রাচীরঘেরা মাঠের মতো জায়গাটির কিছু অংশে টিন ও গাছের বড় বড় বল্লি গেড়ে দখল করতে থাকেন। খবর পেয়ে রহিম স্টিলের লোকজন ঘটনাস্থলে গিয়ে দখলদারদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এক পক্ষ ঘেরা দিয়ে ইয়ার্ড দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে আমরা গিয়ে দুই পক্ষকে শান্ত করে বেড়া নির্মাণ বন্ধ করে দিই।’ নাজিম উদ্দিন দাবি করেন, ‘রহিম স্টিলের সীমানাপ্রাচীর দেওয়া জায়গার মধ্যে কিছু জায়গা আমি কিনেছি। অথচ রহিম স্টিল অবৈধভাবে ওই জায়গা দখল করে রেখেছে। আমরা সেটি ঘেরাও দিতে গিয়েছিলাম।’রহিম স্টিলের ব্যবস্থাপক শাহাতাব হোসেন ওরফে রানা অভিযোগ করেন, ‘নাজিম প্রায় ৩০০ লোক নিয়ে সকাল আটটার দিকে নদীর দিক দিয়ে এসে তিন থেকে চার ঘণ্টা আমাদের জায়গা দখল করে রেখেছিল।’ তিনি বলেন, ‘৪০ বছর ধরে আমরা নির্বিঘ্নে ব্যবসা করছি। কেউ তো কোনো দিন এ জায়গার দাবি নিয়ে আসেনি।