সীতাকুণ্ডে শিপইয়ার্ডে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপইয়ার্ডে প্লেট চাপা পড়ে সরোজ দাশ (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভাটিয়ারি স্টিল অ্যান্ড ইয়ার্ডে এ ঘটনা ঘটে। সরোজের বাড়ি ভাটিয়ারি এলাকায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ জানায়, দুর্ঘটনার পর রাত সাড়ে চারটার দিকে সরোজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।