সীতাকুণ্ডে শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলাধীন টেরিয়াইল এলাকা থেকে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিবির নেতার নাম নূর মোহাম্মদ (২৫)। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার তাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তার নূর টেরিয়াইল ইউনিট শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম জানান, গত বুধবার হরতাল চলাকালে টেরিয়াইল এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।