সীতাকুণ্ডে শিবিরের ঝটিকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও হরতালের সমর্থনে সীতাকুণ্ডে ঝটিকা মিছিল করেছে শিবির। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি রবিউল হোসাইনের নেতৃত্বে মিছিলটি সীতাকুণ্ডের জলিল গেট থেকে শুরু করে বানুর বাজারে গিয়ে শেষ হয়।
রবিউল হোসাইন বলেন, নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া না হলে অতীতের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে।