সীতাকুণ্ডে শিবিরের দুই কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতে অভিযান চালিয়ে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কর্মীরা হলেন মো. সালাউদ্দীন ও মঈনুল কবির।
পুলিশ জানায়, পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় মো. সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে করা তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, এ ছাড়া শনিবার রাতে সীতাকুণ্ড পৌর সদরের ঈদিলপুর থেকে মঈনুল কবিরকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।