সীতাকুণ্ডে শিবিরের দুই কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা টানা দুই দিনের হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুরের মামলায় শিবিরে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।তাঁরা হলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর কেদারখিল গ্রামের আবদুল মান্নানের ছেলে আমির মাহমুদ (২৬) ও কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকার কবির আহম্মদের ছেলে তাজ মোহাম্মদ (২১)।