সীতাকুণ্ডে শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগসহ নাশকতার সৃষ্টির অভিযোগে গত রোববার রাতে সীতাকুণ্ড উপজেলাধীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার পশ্চিম আমিরাবাদের মো. জালাল ইসলাম (৩৩) ও তাঁর ভাই মো. আকবর হোসেন (২৪), মো. আলমগীর হোসেন (২৮), গুলিয়াখালীর বাসিন্দা নুরুল ইসলাম (৩৩) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা গ্রামের বাসিন্দা মহিউদ্দীন তারেক (২৩)।সীতাকুণ্ড থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক আবদুল মোমিন বলেন, মহিউদ্দীন তারেক ছাড়া বাকি চারজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শেখপাড়ার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে মহিউদ্দীন তারেককে গ্রেপ্তার করা হয়।