সীতাকুণ্ডে সংঘর্ষ আহত আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায়া জুয়াখেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গত বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শিবচতুর্দশী উপলক্ষে ১১ মার্চ পর্যন্ত প্রেমতলা এলাকায় মেলা বসে। মেলা শেষ হওয়ার পরও কিছু অস্থায়ী দোকান রয়ে যায়। ওই সব দোকানে রাতের বেলায় জুয়াখেলা চলে আসছিল। গত বুধবার রাতে এ রকম একটি জুয়ার আসরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আটজন আহত হন।সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর ও মেলা কমিটির সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী বলেন, ১১ মার্চ মেলা শেষ হলেও জুয়া খেলা বন্ধ হয়নি। এ বিষয়ে পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ গিয়ে সবকিছু বন্ধ করে দিয়েছে।