সীতাকুণ্ডে সংঘর্ষ গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া বাজারে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এতে শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হন। সংঘর্ষের ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে হরতাল-সমর্থকেরা অবরোধ সৃষ্টির চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ দুজন হলেন আনোয়ার হোসেন (২৩) ও রেজাউল করিম (২৪)। আনোয়ার ছোট দারোগাহাট এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। রেজাউল ইয়াকুব নগরের নুরুল ইসলামের ছেলে।