সীতাকুণ্ডে সবজির বাজার উত্তপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের ভারী বর্ষণে সমতল এলাকার সবজিখেত নষ্ট হয়ে যাওয়ায় সীতাকুণ্ডের সবজির বাজার উত্তপ্ত হয়ে উঠেছে। সব ধরনের সবজির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে এর প্রভাব ফেলছে।
গতকাল বুধবার সরেজমিনে সবজিবাজার শুকলালহাট বাজারে দেখা গেছে, পাইকারি দরে প্রতি কেজি ঝিঙে ৩০ থেকে ৩২ টাকা, করলা ৩৮ থেকে ৪০ টাকা, কাকরোল ৩৮ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৩২ থেকে ৩৫ টাকা, কাঁচা পেপে ৩০ থেকে ৩২ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা।
পাহাড়তলি কাঁচাবাজারের পাইকার জাহিদ হাসান বলেন, তাঁদের গাড়ি ভাড়া অনেক বেশি পড়ে যায়। এ ছাড়া কাঁচা সবজি দ্রুত পচনশীল বলে কিছু নষ্ট হয়ে যায়। তাই কেনা দরের সঙ্গে অন্তত ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করতে হবে।
কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম কিছুটা দ্বিমত পোষণ করে বলেন, সমতলের সবগুলো সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে তা বলা যাবে না। নিচু প্রকৃতির কিছু জমির সবজি নষ্ট হতে পারে। বর্ষার সময়ে কিছু সবজি প্রতিবছরই নষ্ট হয়। যা নিয়মিত ঘটনা। তবে পাহাড়ের সবজি সম্পূর্ণ ঠিক আছে।