প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে গণজাগরণ মঞ্চের উদ্যোগে হরতাল-অবরোধে সহিংসতাবিরোধী গণ-অবস্থান ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি সীতাকুণ্ড বাজার প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন।