সীতাকুণ্ডে সিএনজি স্টেশনে বিস্ফোরণ দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাটে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে একটি সিএনজি স্টেশনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। স্টেশনে একটি ক্রেনযুক্ত গাড়ির সিলিন্ডারে (ব্রেক ডাউন) গ্যাস সরবরাহের সময় এ বিস্ফোরণ ঘটে। এতে দুজন গুরুতর আহত হন।আহত দুজন হলেন শফিকুল ইসলাম (২৬) ও মো. সাইফুল (২৪)। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।জানা গেছে, বিস্ফোরণে মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের দুটি গ্যাস সরবরাহ ইউনিট ও স্টেশনের শেড উড়ে যায়। ক্রেনযুক্ত গাড়িটি (ঢাকা মেট্রো ঢ-১৪-০৭৭০) সম্পূর্ণ পুড়ে গেছে।