সীতাকুণ্ডে স্কেভেটর ও ড্রামট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুেণ্ডর বাড়বকুেণ্ড পাহাড় কাটার সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে ব্যবহৃত চারটি ড্রামট্রাক ও একটি স্কেভেটর আটক করে।
গত রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে প্রথম আলোকে জানিয়েছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম।
তিনি বলেন, সুমন নামে এক ঠিকাদার ওই এলাকার পাহাড়গুলো কাটছিলেন। খবর পেয়ে তাঁরা ওই স্থানে অভিযান চালান৷ পাহাড় কাটার সরঞ্জাম আটক করলেও জড়িত কাউকে আটক করতে পারেননি।
তিনি আরও বলেন, তাঁরা সুমনকে খুঁজছেন। আরও যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের জন্য খঁুজছেন।
এনজিও সংস্থা ইপসার জ্যেষ্ঠ প্রোগ্রাম কর্মকর্তা মো. আলী শাহিন বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্বিচারে পাহাড় কাটছিল দুষ্কৃতকারীরা। পাহাড় কাটা প্রতিরোধ করতে না পারলে পরিবেশের বিপর্যয় দেখা দিতে পারে।