সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা সাগর উপকূলে বিবিসি স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামের জাহাজভাঙা ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ হারুন পাশা প্রথম আলোকে বলেন, জাহাজটি কাটার সময় জাহাজের নিচে জমে থাকা বর্জ্যে স্ফুলিঙ্গ পড়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব জানাতে পারেননি তিনি।