সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় হারুন উদ্দীন চৌধুরী ওরফে সুমন চৌধুরী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যানটিকে জব্দ করলেও চালক পালিয়ে যান। নিহত হারুন সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কেশবপুর গ্রামের চৌধুরীবাড়ির মৃত কামাল চৌধুরীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ওই এলাকার শেখ আহমঞ্চদের ছেলে মো. এমরান (২০)।
বারআউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর চালক কাভার্ড ভ্যানটিকে মহাসড়কের ওপর রেখে পালিয়ে যান।