সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস বাস কাউন্টার এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মোহরম আলী (২৯) সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চির কাজ করতেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফকরুদ্দীন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাইপাস বাস কাউন্টার এলাকায় একটি বাস পেছন থেকে মোহরম আলীকে চাপা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।