সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলাধীন ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের এক সহকারী নিহত হন। গতকাল শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহকারীর নাম জাহাঙ্গীর হোসেন (১৮)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের দাতমারা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।