সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ফৌজদারহাট এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ট্রাকের এক সহকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ট্রাকচালকের নাম আবদুস সালাম (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত ট্রাকের সহকারীর নাম মো. হোসেন (৪২)। হতাহত দুজনই একই ট্রাকের চালক ও সহকারী ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গতকাল শনিবার ভোর সাড়ে চারটার দিকে ফৌজদারহাট পেট্রলপাম্পের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অন্য ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছেন।