সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলার বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় এক পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পিকআপের চালক আবদুস সোবহান (৪৫) ও যাত্রী সেকান্দর মিয়া (৪০)। নিহত আবদুস সোবহান রংপুর জেলার পীরগঞ্জ থানার পার্বতীপুর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।