সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বটতল এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বেলাল হোসেন (২৮) নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। বেলালের বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামে। সে একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেনটেটিভ (এমআর) হিসেবে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সীতাকুণ্ডের পৌর সদরের বটতল এলাকায় চট্টগ্রামমুখী একটি অ্যাম্বুলেন্স বিপরীতমুখী মোটরসাইকেলটিকে চাপা দিলে বেলাল গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বিকেল চারটায় চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যান।