সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জসিম উদ্দীন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় ভাটিয়ারী বাজারে এ ঘটনা ঘটে।নিহত শিশুটি নোয়াখালী জেলার সুধারামপুর থানার ভূঁইয়ারহাট এলাকার সৈয়দ আহম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি প্রাইভেটকারের ধাক্কায় শিশুটি চট্টগ্রামমুখী আরেকটি দ্রুতগামী ট্রাকের (চট্ট মেট্রো ট ১১-৩২২১) চাকার নিচে ছিটকে যায়। এরপর পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।