সীতাকুণ্ডে হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে হেরোইনসহ মোসলেম উদ্দীন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে বাড়বকুণ্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোসলেম লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চররমিজ গ্রামের মোজাচ্ছের আহমদের ছেলে।র‌্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।