সীতাকুণ্ডে ১৫টি বসতঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আকিলপুর গ্রামে আগুনে ১৫টি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল জলিল প্রথম আলোকে জানান, রাত তিনটার দিকে আকিলপুর গ্রামের জানে আলী সিরাজীর বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়লে ১৫ জন মালিকের ১৫টি কাঁচা ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অগ্নিনির্বাপণ কর্মীরা ধারণা করছেন।