প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি ইউনিয়নের মধ্যে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে চারজন সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য।