সীতাকুণ্ডে ২০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে গ্যাস সরবরাহ ২০ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শনিবার আবার চালু করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্কেভেটর দিয়ে সম্প্রসারিত চার লেনের মাটি খননের সময় গ্যাসের পাইপ লাইন ফেটে যায়। খবর পেয়ে কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
কোম্পানির উপমহাব্যবস্থাপক (বিতরণ-দক্ষিণ) এহছান কাদেরী প্রথম আলোকে বলেন, পাইপ লাইন মেরামত করে শনিবার দুপুর সাড়ে ১২টায় গ্যাস সরবরাহ শুরু করা হয়।