সীতাকুণ্ডে ২০০ গাড়ির বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার সামনের সড়কে অভিযান চালিয়ে গতকাল শনিবার দুই শতাধিক গাড়ির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এ সময় ৫০টি ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফ উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুর রহমান, সার্জেন্ট জি এম ফারুক ও আনোয়ার, উপপরিদর্শক আলমগীর প্রমুখ। এ অভিযান আরও এক মাস চলবে বলে হাইওয়ে থানা পুলিশ সূত্র জানিয়েছে।