সীতাকুণ্ডে ২০০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সীতাকুণ্ড থানায় পাঁচটি মামলা করেছে। এতে জামায়াত-শিবিরের ১৪০ জন নেতা-কর্মী এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।