সীতাকুণ্ডে ৩৫ কিলোমিটারজুড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। গত রোববার রাত নয়টা থেকে এই যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমবার ভোররাত তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতেয়াজ জানান, পয়লা বৈশাখে সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের বিভিন্ন পর্যটন এলাকা থেকে যাত্রীবাহী বাসসহ অন্যান্য গাড়ি বেশি চলায় মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ পড়ে। এ কারণে হাইওয়ে থানার পুলিশ ও কুমিরা হাইওয়ে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সামসাদ জাহান বলেন, ‘আমি ও আমার পরিবার ছলিমপুর সাগরকূলে শুকতারা রেস্টুরেন্ট থেকে রোববার রাত ১০টায় একটি অটোরিকশায় উঠি। বার আউলিয়ায় পৌঁছাতে রাত দেড়টা বেজে যায়। অথচ স্বাভাবিক সময়ে এই পথ যেতে সময় লাগে ৩৫ মিনিট। চালকেরা কার আগে কে যাবেন, এই প্রতিযোগিতা করতে গিয়ে যানজটের সৃষ্টি করেছে।’