সীতাকুণ্ডে ৪৪৪ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের শুকলাল হাট এলাকায় বিএনপি-জামায়াতের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহতের ঘটনায় সুনির্দিষ্ট ৪৪ ও অজ্ঞাত ৪০০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল সকালে পুলিশ কুমিরা-সন্দ্বীপ ঘাট এলাকার জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াছ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়। সীতাকুণ্ডে ১৮ দলের শুক্রবারের সমাবেশে যাওয়ার সময় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা শুকলালহাট এলাকায় আওয়ামী লীগ-যুবলীগের ওপর হামলায় পাঁচ পুলিশসহ ১৫ যুবলীগ নেতা-কর্মী আহত হয়।